মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাজমুল আহসান মহোদয় একুশের প্রথম প্রহরে নগরীর হাদিসপার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২:০১ মিনিটে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি প্রতিনিধি দল ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার মো. রেজাউল ইসলাম।


