Loading...
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সাধারণত র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রথাগত উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
খুকৃবিতে আয়োজিত এক সেমিনারে বঙ্গোপসাগরের মেরিন ফিশারিজ গবেষণা, মাছের প্রজাতি সনাক্তকরণ ও সমুদ্রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন Dr. Subal Kumar Roulসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা; এতে শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।