যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে(খুকৃবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ দেয়ানা মধ্যপাড়ায় অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ১০টায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক পরবর্তী উপাচার্য তার বক্তব্যে বলেন, ' সবার আগে বাংলাদেশ, আজকের এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় এনে দেওয়া শহীদদের আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।'
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও স্বাধীনতাকামী সকল মানুষের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ছাত্র জনতাকে।
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ প্রীতি খেলাধুলা ও কালচারাল কার্নিভালের আয়োজন করা হয়।


