খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে(খুকৃবি) আর্থিক লেনদেন, অডিট ও প্রশাসনিক হিসাব-নিকাশ দ্রুত ও স্বচ্ছ করতে নতুন একটি আধুনিক সফটওয়্যার উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এটি প্রতিষ্ঠানের দৈনন্দিন আর্থিক কার্যক্রম, ইনভয়েস তৈরি এবং রিপোর্ট তৈরিতে নির্ভুলতা নিশ্চিত করবে, দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব ও অডিট কার্যক্রম দ্রুত হবে এবং ভুল কমাবে, আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ডিজিটাল স্টোরেজের মাধ্যমে রেকর্ড সংরক্ষণ করবে।
এই সফটওয়্যারটি ব্যবহারের ফলে খুকৃবি'র আর্থিক ব্যবস্থাপনায় আধুনিকায়নের এক নতুন অধ্যায় সূচিত হলো, যা প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি করবে।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব শাখার পরিচালক জিএম আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় মাননীয় উপাচার্য তার বক্তব্যে বলেন, আর্থিক লেনদেনের স্বয়ংক্রিয় সফটওয়্যারের প্রযুক্তি আর্থিক লেনদেন, অডিট ও প্রশাসনিক হিসাব-নিকাশ দ্রুত ও স্বচ্ছ হবে। প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবর্তনের ধারার সাথে সাথে চলতে হবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমাদের খাপ-খাইয়ে নিতে হবে।


